Funny videos,Funny Drama ,Cricket fun,football fun,Graphic tutorial for beginner,Movies,Romantic video song. Romantic video etc.
Wednesday, July 12, 2017
ক্রিকেটারদের ঘিরে অনাকাঙ্ক্ষিত খবরে উদ্বিগ্ন বিসিবি || আরও কঠোর হচ্ছে বি...
দুই দিন আগে ক্রিকেটার মোহাম্মদ শহীদের স্ত্রী দুই সন্তানসহ বিসিবির কার্যালয়ে এসে স্বামীর বিরুদ্ধে নালিশ জানিয়ে গেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছে। প্রধান নির্বাহী বিষয়টি পারিবারিকভাবে মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন শহীদের স্ত্রী ও শহীদকেও।
পেসার শহীদই প্রথম নন। ক্রিকেটারদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সমস্যা সংবাদ শিরোনাম হচ্ছে অনেক দিন থেকেই। শহীদ সেই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন। খোদ বিসিবির সভাপতি নাজমুল হাসানও বিষয়টি নিয়ে কাল উদ্বেগ প্রকাশ করলেন। ভবিষ্যতে এসব ব্যাপারে বিসিবির আরও কঠোর হওয়ার আভাস দিয়েছেন তিনি, ‘যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আমাদের নজরে আছে। আমরা কেউই এটাকে মেনে নিতে পারছি না। আমরা তাদের সমর্থনও করিনি। এমনকি মামলা চলার সময় অভিযুক্ত খেলোয়াড়দের খেলা থেকে বহিষ্কৃতও রেখেছি। এখনো তা-ই হবে। আমরা চাইব যেন সব ঠিক হয়ে যাক। কিন্তু না হলে বিসিবি ভবিষ্যতে আরও কঠোর সিদ্ধান্ত নেবে।’ বিসিবির সভাপতি হিসেবে খেলোয়াড়দের প্রতি তাঁর পরামর্শ, ‘শুধু ভালো খেলোয়াড় হলেই হবে না, ভালো মানুষও হতে হবে।’
খেলোয়াড়দের সঙ্গে সেলফি তুলে আজকাল অনেকেই সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। সুযোগটা কাজে লাগাচ্ছে অনেক অপরাধী। ক্রিকেটারদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের ভাবমূর্তি ‘উজ্জ্বল’ করার চেষ্টা করে তারা। আর তাতে ওই ক্রিকেটারের ভবিষ্যতে বিপদে পড়ার শঙ্কা তৈরি হয়। বিসিবির সভাপতি চিন্তিত এটা নিয়েও। নিজের অভিজ্ঞতা থেকেই বললেন, ‘বিদেশে গিয়ে কোনো এয়ারপোর্টে নামলে সেখানে যদি কোনো বাংলাদেশি থাকে, তারা আমার সঙ্গে ছবি তুলতে আসে। পুরুষ-মহিলা, ছেলে-মেয়ে—কোনটি যে কে, আমি একজনকেও চিনি না। এখন এটা যদি ওরা অন্য কোনো কাজে ব্যবহার করে, তাহলে তো আমি বিপদে পড়ব!’
এখন থেকে ক্রিকেটারদের এসব বিষয়েও সচেতন থাকতে বলেছেন তিনি, ‘সবাইকেই এখন সতর্ক হতে হবে। জেনেশুনে যেন তারা এ রকম কোনো জায়গায় না যায়। ক্রিকেটাররা দেশের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে, এটাই আমরা আশা করি। তাদের এমন কিছু করা উচিত নয়, নতুন প্রজন্ম ভুল বুঝে যেটাকে অনুসরণ করতে পারে। বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে ওদের নির্দেশনা দেওয়া হবে। আশা করি, এসব সমস্যা শিগগিরই কমে আসবে।’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment